ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

নেতানিয়াহু ‘বিশ্বাসঘাতকতা করেছেন’ মনে করেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৫৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৫৪:২৮ অপরাহ্ন
নেতানিয়াহু ‘বিশ্বাসঘাতকতা করেছেন’ মনে করেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ইসরায়েলের হামলার কারণে ক্ষুব্ধ হয়েছেন। তিনি মনে করেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছেন।

মঙ্গলবার কাতারভিত্তিক আল জাজিরার প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে অংশ নিতে ইউরোপ যাওয়ার আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইসরায়েলের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও ইরান উভয়েই চুক্তি লঙ্ঘন করেছে, যা তাকে হতাশ করেছে।

আল জাজিরার প্রতিনিধি জানান, ট্রাম্প উভয়পক্ষের ওপরই ক্ষুব্ধ ছিলেন, কিন্তু বিশেষত ইসরায়েলের প্রতি বেশি ক্ষোভ প্রকাশ করেন। তিনি নেতানিয়াহুর আচরণে “ভীষণ বিরক্ত এবং হয়তো বিশ্বাসঘাতকতা অনুভব করছেন” বলেও জানান।

যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন নিশ্চিত করতে সোমবার ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন এবং পরে ইরানকে রাজি করাতে কাতারের সহায়তা নেন।

ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ইসরায়েল, বোমা ফেলা একদম বন্ধ করুন। না হলে এটা যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হবে। এখনই নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন।”

গত শনিবার মার্কিন বিমান বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় বোমাবর্ষণ করে। এর পর ইরান সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী