ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নোবেলের বিয়ে নিয়ে মুখ খুললেন প্রথম স্ত্রী সালসাবিল

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৪৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৪৫:৩৯ অপরাহ্ন
নোবেলের বিয়ে নিয়ে মুখ খুললেন প্রথম স্ত্রী সালসাবিল
আবারও বিয়ে করে শিরোনামে এসেছেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। এবার তিনি বিয়ে করেছেন ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে তার বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করা ইসরাত জাহান প্রিয়াকে। আর এই বিয়ের খবর সামনে আসতেই মুখ খুলেছেন নোবেলের আগের স্ত্রী সালসাবিল মাহমুদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (২৫ জুন) সালসাবিল এক পোস্টে লেখেন: “এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে — খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!”

যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনরা ধরে নিয়েছেন যে, এটি নোবেলকে উদ্দেশ করেই লেখা। কারণ কিছুদিন আগেই সালসাবিল জানিয়েছিলেন, এখনও নোবেলের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়নি তাদের।

এদিকে, মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিন পর জামিন পেয়েছেন নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন।

নোবেলের এই হঠাৎ বিয়ের ঘটনায় অনেকে বিস্মিত হলেও, আরও চমক জুড়েছে বিয়ের সঙ্গে নতুন খবর—নতুন সংসারে ‘মেহমান’ আসছে, এমন ইঙ্গিতও মিলেছে ঘনিষ্ঠ সূত্রে।

সবমিলিয়ে, নোবেলের ব্যক্তিগত জীবন ঘিরে আলোচনা-সমালোচনার ঢেউ যেন আবারও জোরালো হয়ে উঠেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা