ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সঞ্জয়ের হাজার কোটির সম্পত্তি পেলেন না কারিশমা কন্যা

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৭:০৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৭:০৮:০৮ অপরাহ্ন
সঞ্জয়ের হাজার কোটির সম্পত্তি পেলেন না কারিশমা কন্যা
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে তার ব্যবসায়িক সাম্রাজ্য ও উত্তরাধিকার নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন। সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর পর তার পরিচালিত ব্যবসা কে সামলাবেন—এ প্রশ্ন ঘিরে পরিবার ও কর্পোরেট মহলে তৈরি হয়েছে জটিলতা।

সঞ্জয়ের বাবা একসময় সামলাতেন পরিবারের ব্যবসা। পরবর্তীতে সঞ্জয় নিজ হাতে সেই ব্যবসা নিয়ে যান উচ্চতায়। কিন্তু তার দুই ছেলে এখনও অপ্রাপ্তবয়স্ক, ফলে তাদের পক্ষে এখনই ব্যবসার হাল ধরা সম্ভব নয়। অন্যদিকে, সঞ্জয়ের চার সন্তানের মধ্যে কারিশমা কাপুরের মেয়ে সামাইরা একমাত্র প্রাপ্তবয়স্ক। তাই অনেকেই ধারণা করেছিলেন, সামাইরার হাতেই হয়তো উঠবে ব্যবসার দায়িত্ব। তবে বাস্তব চিত্রটা ভিন্ন।

ভারতীয় গণমাধ্যম জানায়, আপাতত সঞ্জয়ের কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন বর্তমান সিইও বিবেক বিক্রম সিংহ। কোম্পানির নিয়ম অনুযায়ী, ডিরেক্টরদের ভোটে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। সেই অনুযায়ী, ২২ জুন সঞ্জয়ের স্মরণসভার পর কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে জেফরি মার্ক ওভারলিকে। একইসঙ্গে, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে করা হয়েছে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, অর্থাৎ তিনি নীতিনির্ধারণী পর্যায়ে পরামর্শ দেবেন, তবে দৈনন্দিন কাজকর্মে সরাসরি যুক্ত থাকবেন না।

ফলে স্পষ্ট—কারিশমার কন্যা সামাইরার হাতে এখনও যাচ্ছে না সঞ্জয়ের বিপুল সম্পত্তির ভার। এ নিয়েই বলিউড ও ব্যবসায়িক মহলে চলছে নানা আলোচনা ও জল্পনা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী