ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

সরকারের সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না: প্রেস সচিব

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৩:৫৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৩:৫৬:১২ অপরাহ্ন
সরকারের সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শুধু সরকারকে দোষারোপ করে সাংবাদিকতা চলছে, কিন্তু তথ্য-প্রমাণভিত্তিক শক্ত প্রতিবেদন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের বিশেষ সংলাপে এসব মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, “গড়পড়তা রিপোর্ট হচ্ছে, কিন্তু সমালোচনার মধ্যেও যেন শক্ত সাংবাদিকতা হয়—সেই চর্চা এখন অনুপস্থিত। ভালো রিপোর্ট চাই, তথ্যভিত্তিক অনুসন্ধান চাই।”

তিনি আরও বলেন, “সরকার এখন কোনও গোয়েন্দা বা বাহিনী দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে না। ভুল ধরিয়ে দিলে বলা হচ্ছে সরকার বাধা দিচ্ছে। কিন্তু সরকার কোনও কালাকানুন প্রয়োগ করছে না, বরং সেগুলো বাতিলের উদ্যোগ নিচ্ছে।”

তিনি বলেন, “সরকার সাংবাদিকদের কোনো অন্যায় সুবিধা দিচ্ছে না। কেউ অন্যায় করে থাকলে অনুসন্ধানী রিপোর্ট করুন। গত ১৫ বছরের বাজে সাংবাদিকতা নিয়ে সাংবাদিকদের মাঝে কোনও আত্মসমালোচনা নেই।”

সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে তিনি বলেন, “সবাইয়ের কার্ড বাতিল করা ভুল ছিল। তবে এখন পর্যন্ত ৬০০ জনকে অস্থায়ী কার্ড দেওয়া হয়েছে।”

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল