ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৫:০৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৫:০৮:৪৮ অপরাহ্ন
সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ
দেশের সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

বৈঠকে জানানো হয়, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে। ভারতে যেখানে ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ ও শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ বিদ্যুৎ সৌরভিত্তিক, সেখানে বাংলাদেশে এই হার মাত্র ৫.৬ শতাংশ।

২০২৫ সালের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ২০৩০ সালের মধ্যে মোট চাহিদার ২০ শতাংশ ও ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ৫২৩৮ মেগাওয়াট ক্ষমতার ৫৫টি স্থলভিত্তিক সৌর প্রকল্পের টেন্ডার কার্যক্রম চলমান, যেগুলোর বাস্তবায়নে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে।

এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালের ছাদে সৌর প্যানেল বসাতে হবে। প্রয়োজনে বেসরকারি বিনিয়োগকারীদের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়নের পরামর্শও দেন তিনি, যেখানে সরকারের পক্ষ থেকে কেবল ছাদ সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, যারা রুফটপ সোলার বসাবে, তারা নিজেদের স্বার্থেই রক্ষণাবেক্ষণ করবে। পাশাপাশি ইতোমধ্যে যারা সৌর প্যানেল বসিয়েছে তাদের অভিজ্ঞতা জানতে হবে, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে যেতে হবে।

এই প্রক্রিয়ায় যেসব প্রতিষ্ঠান রুফটপ সোলার গ্রহণ করবে, তারা বিদ্যুৎ বিল মুক্ত থাকবে এবং ছাদ ব্যবহারের জন্য ভাড়াও পাবে।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী