ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

গাজা-ইউক্রেন সংঘাত বন্ধেও ট্রাম্পের উদ্যোগ চাইলেন এরদোয়ান

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৫:৩৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৫:৩৮:৩৯ অপরাহ্ন
গাজা-ইউক্রেন সংঘাত বন্ধেও ট্রাম্পের উদ্যোগ চাইলেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি গাজা ও রাশিয়া-ইউক্রেন সংঘাতে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের কাছ থেকে একই ধরনের উদ্যোগ কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে প্রেস বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন এরদোয়ান। তিনি বলেন, ‘আমি ট্রাম্পকে বলেছি, ইসরায়েল-ইরানের যুদ্ধবিরতিতে আপনি যেভাবে সফল ভূমিকা রেখেছেন, তেমনি গাজা ও রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধেও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি।’

হরমুজ প্রণালীর প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, ‘প্রণালীটি বন্ধ হলে বড় সংকট তৈরি হবে। আমরা আশা করি, ইরান এমন কিছু করবে না।’

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, পরে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে। ১২ দিনের এই সংঘাতের পর প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এরদোয়ান জানান, ট্রাম্পের সঙ্গে তার ফলপ্রসূ বৈঠকে ন্যাটো অংশীদারত্ব, আঞ্চলিক সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের গঠনমূলক অবস্থান ট্রাম্পকে জানিয়েছি, এবং তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।’

এফ-৩৫ যুদ্ধবিমান প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘আলোচনা শুরু হয়েছে, আমরা অগ্রগতি আশা করছি।’ এছাড়া তুরস্কের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

সিরিয়ায় এসডিএফ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে তুরস্কের স্পষ্ট অবস্থান জানানো হয়েছে বলেও উল্লেখ করেন এরদোয়ান।

গাজা প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে আলাপের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘তিনি জানিয়েছেন, গাজা বিষয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলবেন। আমি তাকে বলেছি, আপনি এই পদক্ষেপ নিলে আমরা কৃতজ্ঞ থাকব।’

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি