ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা!

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৪:৫৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৪:৫৭:৫০ অপরাহ্ন
‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা!
ব্যক্তিগত জীবনে ‘কালো জাদু’তে বিশ্বাস করেন বলিউড অভিনেত্রী কাজল। ভয়ংকর এক অভিজ্ঞতার পর থেকেই জ্বীন, পরী আর ভূত-প্রেতের অস্তিত্বেও বিশ্বাস করতে শুরু করেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল–এ দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানান, ভূত-প্রেত ও কালো জাদুর প্রতি তার আস্থা এসেছে এক বাস্তব অভিজ্ঞতা থেকে।

কাজলের ভাষায়, “আমি কখনও এসব বিশ্বাস করতাম না। ভৌতিক সিনেমাও দেখতাম না। আমার বোন এসব দেখে এবং বিশ্বাস করে। যখন ও ভূতের সিনেমা দেখত, তখন আমি ওকে বলতাম, ভয় পেতে চাইলে আমার কাছে আয়, ফ্রিতে ভয় দেখাবো। কিন্তু ও কোনোদিনই রাজি হয়নি।”

তিনি বলেন, “এই পৃথিবীতে এমন অনেক কিছু রয়েছে যা আমরা দেখতে পাই না। একবার আমরা একটি পুরনো হাভেলিতে শুটিং করতে গিয়েছিলাম, যা কলকাতা থেকে কয়েক ঘণ্টার দূরত্বে। সেখানে গিয়ে জানালার দিকে তাকিয়ে দেখি, একটি মানুষের খুলি পড়ে আছে। অথচ আমাদের টিমের কেউ ওই খুলি রাখেনি।”

আরও ভয়ের স্মৃতি তুলে ধরে কাজল বলেন, “এর কিছুক্ষণ পর, আমি একটি ছোট মেয়েকে দেখি। সে হঠাৎ এসে বলল, ‘আন্টি, আমার কমলালেবুর রস খেতে খুব ভালো লাগে।’ মেয়েটির চেহারা ছিল পেত্নীর মতো। এরপর ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।”

কালো জাদু নিয়ে কাজলের মন্তব্য, “আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তবে অন্ধকারেও বিশ্বাস রাখতে হবে। কিছু সময় এমন আসে, যখন আপনি নিজেই বুঝতে পারবেন—আপনার চারপাশে কিছু একটা হচ্ছে, কিছু একটা ঠিক নেই।”

উল্লেখ্য, গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ভৌতিক সিনেমা ‘মা’। সিনেমাটিতে একজন মা তার মেয়েকে রক্ষা করতে কী কী করতে পারেন, সেই সংগ্রাম ও অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি