ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৩:১২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৩:১২:২১ অপরাহ্ন
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ
 
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শনিবার (২৮ জুন) হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রী পায়েতংগার্ন শিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। সম্প্রতি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে পায়েতংগার্নের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

১৫ জুন ফাঁস হওয়া ওই কথোপকথনে পায়েতংগার্ন হুন সেনকে থাইল্যান্ডের সেনাবাহিনীর একজন জেনারেল সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে বলেন, ওই জেনারেল “শুধু নিজেকে শক্তিশালী দেখাতে চান” এবং কম্বোডিয়ার কথায় গুরুত্ব দেন না। জানা গেছে, এই জেনারেলই ২৮ মে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘটিত এক সংঘর্ষের সময় দায়িত্বে ছিলেন, যেখানে এক কম্বোডিয়ান সৈন্য নিহত হন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার ব্যাংককের ভিক্টরি মনুমেন্ট এলাকায় জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। একটি বিশাল মঞ্চে বক্তারা সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

ফোনালাপ ফাঁসের ঘটনায় থাইল্যান্ডে একাধিক তদন্ত শুরু হয়েছে, যা প্রধানমন্ত্রী পায়েতংগার্নের অবস্থান আরও দুর্বল করে তুলেছে। এমনিতেই তার সরকার অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক বিভাজনের মুখোমুখি। নতুন এই বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পায়েতংগার্ন শিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রভাবশালী শিনাওয়াত্রা পরিবারের সদস্য। তবে এই ঘটনা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

অন্যদিকে, ফোনালাপে নাম আসার পরও হুন সেন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি কম্বোডিয়ার সেনেট প্রেসিডেন্ট হলেও তার রাজনৈতিক প্রভাব অনেক। বিশ্লেষকদের মতে, এই ঘটনার কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পায়েতংগার্ন পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখন সরকার কীভাবে এই রাজনৈতিক সংকট মোকাবিলা করে, সেটাই দেখার বিষয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী