ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ৩

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৩:১৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৩:১৩:৩৩ অপরাহ্ন
রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ৩
ভারতের ওডিশা রাজ্যের পুরীতে ঐতিহাসিক রথযাত্রা উৎসবে পদদলিত হয়ে তিনজন ভক্তের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই নারীসহ তিনজনের পরিচয় পাওয়া গেছে—বোলাগড়ের বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং বালিপাটনার প্রভাতী দাস।

প্রত্যক্ষদর্শীদের মতে, জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের কাছে বিপুল সংখ্যক ভক্ত রথের দড়ি ধরার জন্য হুড়োহুড়ি শুরু করলে পদদলনের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভক্তদের রথ টানার আগ্রহ এতটাই প্রবল ছিল যে, নিয়ন্ত্রণ হারিয়ে যায় পরিস্থিতি। মুহূর্তেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা, যার পরিণতিতে ঘটে প্রাণহানি।

প্রাচীন ঐতিহ্যের এই রথযাত্রা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে তিনটি বিশাল রথে করে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এবার অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং রথযাত্রার বাকি কার্যক্রমে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী