ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি
ভারতের মধ্যপ্রদেশ

৯০ ডিগ্রি বাঁকযুক্ত ‘অদ্ভুত’ ডিজাইনের সেতু, ৭ ইঞ্জিনিয়ার বরখাস্ত

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৩:৪৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৩:৪৮:৫২ অপরাহ্ন
৯০ ডিগ্রি বাঁকযুক্ত ‘অদ্ভুত’ ডিজাইনের সেতু, ৭ ইঞ্জিনিয়ার বরখাস্ত
ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরের ঐশবাগ এলাকায় একটি নতুন নির্মিত রেলওভার ব্রিজের ৯০ ডিগ্রি বাঁক সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে ব্যাপক বিতর্কের পর রাজ্য সরকার বরখাস্ত করেছে সাতজন প্রকৌশলীকে, যাদের মধ্যে রয়েছেন দুইজন চিফ ইঞ্জিনিয়ারও।

রোববার (২৯ জুন) এনডিটিভি পিটিআইয়ের বরাতে জানায়, মুখ্যমন্ত্রী মোহন যাদব শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, “ঐশবাগ রেলওভার ব্রিজ নির্মাণে মারাত্মক অবহেলা হয়েছে বলে জানতে পারি এবং সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিই। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আটজন প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এর মধ্যে সাতজনকে তাৎক্ষণিক বরখাস্ত এবং অবসরপ্রাপ্ত একজন সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, ব্রিজটির নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ‘ডায়নামিক কনসালট্যান্ট’ ও নির্মাণকারী প্রতিষ্ঠান ‘পুনীত চাড্ডা’-কে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, ব্রিজের ত্রুটি সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন হওয়ার পরই সেটি উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, প্রায় ১৮ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ব্রিজটি মহামাই কা বাগ, পুষ্পা নগর এবং স্টেশন এলাকা থেকে নিউ ভোপালের সংযোগ বৃদ্ধির জন্য নির্মিত হয়েছে, যা প্রায় তিন লাখ মানুষের যাতায়াতে সহায়ক হওয়ার কথা।

তবে নির্মাতা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভূমির সীমাবদ্ধতা এবং নিকটবর্তী মেট্রো স্টেশনের কারণে তারা বাধ্য হয়ে এমন তীক্ষ্ণ বাঁক রাখতে বাধ্য হন। তাঁদের দাবি, সামান্য অতিরিক্ত জমি পেলে এই বাঁকটি নিরাপদ কার্ভে রূপান্তর করা যেত।

এদিকে স্থানীয় বাসিন্দা ও অনলাইন ব্যবহারকারীরা বিস্ময় প্রকাশ করে বলছেন, এমন ৯০ ডিগ্রি বাঁকে যানবাহন চলাচল কতটা নিরাপদ হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা