ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৫:০৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৫:০৫:৩৪ অপরাহ্ন
রিমান্ড শেষে কারাগারে সাবেক সিইসি হাবিবুল আউয়াল
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড শেষে হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান কারাগারে আটক রাখার আবেদন জানান।

এসময় আসামিপক্ষ জামিন ও ডিভিশনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তা বিরোধিতা করে।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিবি।

২৬ জুন তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

গত ২২ জুন প্রহসনমূলক নির্বাচন আয়োজন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করে বিএনপি।

পরবর্তীতে ২৫ জুন মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন তিনজন সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল—এই মামলার আসামি।

এছাড়াও আসামি করা হয়েছে সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

মামলায় অভিযোগ করা হয়—তিনটি নির্বাচনে গায়েবী মামলা, গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখা হয়।

সংবিধান লঙ্ঘন, আচরণবিধি ভঙ্গ, ভোট ছাড়াই সংসদ সদস্য ঘোষণা—এসব আইনত দণ্ডনীয় অপরাধ বলে মামলায় উল্লেখ করা হয়।

সাক্ষীদের মধ্যে রয়েছেন ভোটকেন্দ্র এলাকার ভোটার, ভোট দিতে বঞ্চিত হওয়া ভোটার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজিরবিহীন  জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা

নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা