ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

রিমান্ড শেষে কারাগারে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৫:০৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৫:০৫:৩৪ অপরাহ্ন
রিমান্ড শেষে কারাগারে সাবেক সিইসি হাবিবুল আউয়াল
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড শেষে হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান কারাগারে আটক রাখার আবেদন জানান।

এসময় আসামিপক্ষ জামিন ও ডিভিশনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তা বিরোধিতা করে।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিবি।

২৬ জুন তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

গত ২২ জুন প্রহসনমূলক নির্বাচন আয়োজন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করে বিএনপি।

পরবর্তীতে ২৫ জুন মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন তিনজন সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল—এই মামলার আসামি।

এছাড়াও আসামি করা হয়েছে সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

মামলায় অভিযোগ করা হয়—তিনটি নির্বাচনে গায়েবী মামলা, গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখা হয়।

সংবিধান লঙ্ঘন, আচরণবিধি ভঙ্গ, ভোট ছাড়াই সংসদ সদস্য ঘোষণা—এসব আইনত দণ্ডনীয় অপরাধ বলে মামলায় উল্লেখ করা হয়।

সাক্ষীদের মধ্যে রয়েছেন ভোটকেন্দ্র এলাকার ভোটার, ভোট দিতে বঞ্চিত হওয়া ভোটার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক