ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

উপজেলা পর্যায়ে কোচ নিয়োগের ঘোষণা বিসিবি সভাপতির

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:০৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:০৭:১৩ অপরাহ্ন
উপজেলা পর্যায়ে কোচ নিয়োগের ঘোষণা বিসিবি সভাপতির
দেশের ক্রিকেটে ঢাকামুখী হওয়ার দিন শেষ—তৃণমূল থেকেই উঠে আসবে আগামী দিনের ক্রিকেট তারকা। এমন আশাবাদী বার্তা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বরিশালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা স্টেডিয়ামে উপস্থিত হন বিসিবি সভাপতি। এই প্রথমবার কোনো বিসিবি প্রধান বরিশালের মাঠে এলেন, তাই ক্রিকেটপ্রেমী, খেলোয়াড় ও সংগঠকদের মাঝে ছিলো উৎসবের আমেজ। তবে দীর্ঘদিন ধরে অবহেলিত বরিশাল স্টেডিয়াম নিয়ে ক্ষোভও উঠে আসে।

বিসিবি সভাপতি বলেন, “শুধু বিভাগ নয়, দেশের প্রতিটি উপজেলাতে ক্রিকেট উন্নয়নে একজন করে কোচ থাকবে। এতে করে প্রতিভাবান খেলোয়াড়দের আর ঢাকায় ছুটে আসার দরকার হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উপলক্ষে সাত বিভাগে বিশেষ আয়োজন করেছি। তারই অংশ বরিশাল সফর। এই সফরের মাধ্যমেই নতুন একটি তৃণমূলকেন্দ্রিক উদ্যোগের ঘোষণা দিতে চাই।”

স্টেডিয়ামে ভিড় করা ক্ষুদে ক্রিকেটার ও অভিভাবকদের অনেকে অভিযোগ করেন, বরিশালে দীর্ঘদিন জাতীয় বা জেলা পর্যায়ের কোনো লীগ হয়নি। স্টেডিয়াম সংস্কারের অজুহাতে কার্যক্রম বন্ধ রয়েছে বছরের পর বছর।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী ও ফজলে রাব্বি মাঠ পর্যায়ের সমস্যাগুলো বিসিবি সভাপতির সামনে তুলে ধরেন। তারা বরিশালের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন করে খেলাধুলার জোয়ার গড়ার আহ্বান জানান।

অভিভাবকদের কেউ কেউ জানান, সন্তানদের খেলাধুলায় যুক্ত করেও সুযোগ না পাওয়ায় হতাশ হয়েছেন। তবে বিসিবি সভাপতির প্রতিশ্রুতি তাদের আশার আলো দেখিয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালের ২৬ জুন বাংলাদেশ আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায়। সেই ঐতিহাসিক দিনের রজত জয়ন্তী উদযাপনের অংশ হিসেবেই বরিশালে এই আয়োজন হয়, যেখানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন বিসিবি সভাপতি এবং তুলে ধরেন তৃণমূলনির্ভর ক্রিকেট গড়ার অঙ্গীকার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী