ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা, আহত ১০

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৩:৪১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৩:৪১:২৯ অপরাহ্ন
সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা, আহত ১০
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলায় আহত হয়েছেন অন্তত ১০ গণমাধ্যমকর্মী।

হামলায় ডিবিসি নিউজের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান এবং দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটুসহ কয়েকজনের মাথা ফেটে গুরুতর জখম হয়। তারা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম জানান, প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। তিনি অভিযোগ করে বলেন, এই হামলার নেতৃত্ব দিয়েছে প্রেসক্লাব দখলদার বাহিনী। পুলিশের উপস্থিতি সত্ত্বেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে বলে জানান আবুল কাশেম।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, “ঘটনার পর আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।” তিনি আরও জানান, প্রেসক্লাব এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা প্রেসক্লাবকে ঘিরে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। গত ৫ আগস্ট আবু সাঈদ ও আব্দুল বারীকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে আবুল কাশেম সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হয়ে আরেকটি কমিটি ঘোষণা করলে দ্বন্দ্ব আরও বাড়ে।

আজ আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে প্রায় ৭০-৮০ জন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশ করলে বহিরাগত সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা