ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

ধর্ষণের ঘটনায় বিজেপি নেতার কটাক্ষ—‘মমতার বাংলায় আপনাকে স্বাগতম!’

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:৪১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:৪১:২৩ অপরাহ্ন
ধর্ষণের ঘটনায় বিজেপি নেতার কটাক্ষ—‘মমতার বাংলায় আপনাকে স্বাগতম!’
ভারতের কলকাতায় দক্ষিণ কলকাতা আইন কলেজে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের একজন, জাইব আহমেদের কলেজে ভর্তি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনার সূত্র ধরে বিজেপি তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের বিরুদ্ধে সরব হয়েছে।

বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স প্ল্যাটফর্মে প্রশ্ন তোলেন, জাইব আহমেদ আইন ভর্তি পরীক্ষায় তালিকায় ২৬৩৪ নম্বরে থাকার পরও কীভাবে কলেজে ভর্তির সুযোগ পেলেন, যেখানে মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছেন। তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আইনের শাসনকে উপহাস করা হয় এবং রাজনৈতিক যোগাযোগ থাকা অপরাধীদের রক্ষা করতে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়।”

এই বিতর্কের কেন্দ্রে থাকা জাইবসহ চারজন—মনোজিত মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও পিনাকী ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মনোজিতের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ওই ছাত্রীকে কলেজ ক্যাম্পাসেই ধর্ষণ করা হয়।

এ ঘটনায় কলকাতার যাদবপুর, রাসবিহারী, ও হাওড়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ‘অভয় মঞ্চ’ নামে একটি সংগঠনও এই প্রতিবাদে অংশ নেয়, যারা গত বছরের R.G. Kar মেডিকেল কলেজে চিকিৎসক শিক্ষানবীশ ধর্ষণ-হত্যার ঘটনার পর গঠিত হয়।

এদিকে, কলকাতা পুলিশ একটি পাঁচ সদস্যের বিশেষ তদন্ত দল গঠন করেছে এবং তারা খতিয়ে দেখছে ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না। এখন পুরো রাজ্যজুড়ে বিষয়টি রাজনৈতিক ও সামাজিকভাবে আলোচিত একটি ইস্যুতে পরিণত হয়েছে।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক