ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:৫৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:৫৩:৫৮ অপরাহ্ন
ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা
ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহতদের প্রতি শোক ও সংহতি জানিয়ে ঢাকার গুলশানে অবস্থিত ইরান দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দলটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল দূতাবাসে উপস্থিত হন। প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

দূতাবাসে তারা ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

জামায়াত নেতারা বলেন, “যুদ্ধবাজ ইসরায়েল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইরানের ওপর সরাসরি আগ্রাসন চালিয়েছে। এ হামলায় ইরানের বহু সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এটি অগ্রহণযোগ্য।”

তারা আরও বলেন, “বাংলাদেশের জনগণ, বিশেষ করে জামায়াতে ইসলামী, ইসরায়েলের এ বর্বর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং ইরানের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।”

সাক্ষাতে ডা. তাহের শোক বইতে স্বাক্ষর করে নিহতদের ‘শহীদ’ হিসেবে কবুল করার জন্য দোয়া করেন এবং আহত ও নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত প্রতিনিধিদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্বিপক্ষীয় বন্ধুত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম