ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৫:৩১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৫:৩১:৫৩ অপরাহ্ন
ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন
ল্যান্ডমাইন বিরোধী অটোয়া কনভেনশন থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইউক্রেন। এই বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক নথিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের সংসদীয় অনুমোদন ও জাতিসংঘকে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত ১৮ দফা নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হওয়ার পর এ আহ্বান জানান তিনি।

রোববার (৩০ জুন) প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “রাশিয়ার শক্তি দুর্বল করতে হলে নিষেধাজ্ঞাকে অগ্রাধিকার দিতে হবে।” এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জি-সেভেনসহ মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়ার ওপর আরও কার্যকর নিষেধাজ্ঞা আরোপে একটি চুক্তিতেও সই করেছেন তিনি।

অন্যদিকে, রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সপ্তাহান্তে প্রায় ৫০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে অন্তত তিনজন আহত হয়েছেন এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ইউক্রেন একটি এফ-১৬ যুদ্ধবিমান হারিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি, এবং পাইলটও নিহত হয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’