ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

শেফালি জরিওয়ালার মৃত্যু: পুলিশের সন্দেহের কেন্দ্রে অ্যান্টি-এজিং ড্রাগ ও উপোস

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:০২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:০২:১৯ অপরাহ্ন
শেফালি জরিওয়ালার মৃত্যু: পুলিশের সন্দেহের কেন্দ্রে অ্যান্টি-এজিং ড্রাগ ও উপোস
৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ আইটেম গার্ল শেফালি জরিওয়ালা। শুক্রবার (২৭ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন তার স্বামী পারাগ ত্যাগী ও আরও দুজন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে তার হঠাৎ মৃত্যুকে ঘিরে বলিউডে শুরু হয়েছে নানা গুঞ্জন। মৃত্যুটি কি স্বাভাবিক, নাকি অন্য কোনো অস্বাভাবিকতা ছিল—সে প্রশ্নের উত্তর খুঁজছে প্রশাসন।

এই ঘটনার তদন্তে পুলিশের সঙ্গে কাজ করছেন পাঁচজন বিশিষ্ট চিকিৎসক। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে রক্তচাপ কমে যাওয়া, হৃদযন্ত্রের জটিলতা অথবা অ্যান্টি-এজিং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া মৃত্যুর কারণ হতে পারে।

হায়দরাবাদের যশোদা সুপার স্পেশালিটি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ধীরেন্দ্র সিংহানিয়া বলেন, ‘স্টেরয়েড ব্যবহার, অনিদ্রা, অতিরিক্ত ওষুধ গ্রহণ কিংবা হরমোন থেরাপি—এই ধরনের বিষয়গুলোও হঠাৎ মৃত্যুর পেছনে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে হলে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে।’

পুলিশ জানিয়েছে, সোমবার (৩০ জুন) চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসতে পারে। এরপরই আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, শেফালির মৃত্যুর পেছনে অবহেলা কিংবা অপ্রাকৃতিক কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তার আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

কমেন্ট বক্স
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা