ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

৩০০ ফাঁদসহ হরিণ শিকারি দলের উপপ্রধান গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:২২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:২২:৩৭ অপরাহ্ন
৩০০ ফাঁদসহ হরিণ শিকারি দলের উপপ্রধান গ্রেপ্তার
সুন্দরবনে হরিণ শিকারের সময় পাথরঘাটার কুখ্যাত নাসির গ্যাংয়ের উপপ্রধান মো. আরিফুল ইসলাম দুলালকে (৫০) গ্রেপ্তার করেছে বন বিভাগ।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের পাশে সুখপাড়া খালের তীরে তাকে হাতেনাতে আটক করে স্মার্ট পেট্রোলিং টিম দুই।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় হরিণ শিকারের ৩০০টি মালা ফাঁদ, একটি ছুরি, একটি করাত, ২০০ গজ পলিথিন, ১১টি খালি প্লাস্টিক বস্তা, দুটি পালিত এবং ১০০ ফুট লম্বা প্লাস্টিক রশি।

বন বিভাগের সূত্রে জানা গেছে, মো. আরিফুল ইসলাম দুলাল বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের বাসিন্দা এবং পেশাদার হরিণ শিকারি হিসেবে পরিচিত।

স্মার্ট পেট্রোলিং টিম দুইয়ের টিম লিডার দিলীপ মজুমদার জানান, টহলের সময় দুলালকে হরিণ শিকারের ফাঁদ পাততে দেখে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নাসির গ্যাংয়ের উপপ্রধান হিসেবে পরিচয় দিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলালকে বন বিভাগের কচিখালী অফিসে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে