ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

মেসিকে হারানোর পর তার জার্সি, শর্টস, জুতা সবই নিয়ে গেলেন দেম্বেলে

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৪২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৪২:০৩ অপরাহ্ন
মেসিকে হারানোর পর তার জার্সি, শর্টস, জুতা সবই নিয়ে গেলেন দেম্বেলে
ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। পিএসজির কাছে ৪–০ গোলে বিধ্বস্ত হয়েছে মায়ামি। প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা আলো ছড়িয়েছেন মেসি, যদিও সেটি দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না।

তবে ম্যাচ শেষে দৃশ্যপট পুরোই বদলে যায়। জয়ী দলের খেলোয়াড়রাই যেন ভক্তের মতো ছুটে যান মেসির কাছে। মাঠে গিয়ে মেসির সঙ্গে কুশল বিনিময় করেন পিএসজির গোলরক্ষক দোন্নারুম্মা, কাভারাস্কেইয়া, লুকাস এরনান্দেজ, ভিতিনিয়া, মারকিনিওস, আশরাফ হাকিমিরা। এমনকি ড্রেসিংরুমেও মেসির সঙ্গে দেখা করতে যান তারা।

তবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন উসমান দেম্বেলে। বার্সেলোনার হয়ে দীর্ঘদিন মেসির সতীর্থ ছিলেন তিনি। ম্যাচ শেষে শুধু মেসির ১০ নম্বর জার্সিই নয়, শর্টস ও বুটও সংগ্রহ করেছেন দেম্বেলে। পরে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,
‘তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে। লিওনেল মেসি সর্বকালের সেরা। আমি আশা করি, তুমি ইন্টার মায়ামিকে নিয়ে ক্লাব বিশ্বকাপে আরও ইতিহাস গড়বে।’

এছাড়া নিজের স্টোরিতেও দেম্বেলে শেয়ার করেছেন মেসির কাছ থেকে নেওয়া জার্সি, বুট ও শর্টসের ছবি। মাঠে হারলেও ভালোবাসা আর সম্মানেই যেন মেসি আজও মধ্যমণি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ