ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন পুলিশকে মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান সরকার গঠনের অনুমতিপত্র নিতে ১ ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয় চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ বিশ্ব মা দিবস আজ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রীর পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ১৮ লাখ টাকায় পাসের চুক্তি, ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত ৬ জনের দেহে হান্টাভাইরাস, মহামারি নিয়ে ডব্লিউএইচওর বক্তব্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের পুরস্কার পেলেন মাহবুবুল খালিদ

সাবেক মন্ত্রী নুরুজ্জামানের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৫৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৫৬:০৩ অপরাহ্ন
সাবেক মন্ত্রী নুরুজ্জামানের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের নামে থাকা জমি এবং ৬ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা মূল্যের একটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৩১টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকার মহানগর স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।

জব্দ হওয়া জমির মধ্যে রয়েছে রাজধানীর পূর্বাঞ্চলের নতুন শহরে ১০ কাঠার একটি প্লট এবং লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৭ শতাংশ জমি, যার মোট মূল্য ধরা হয়েছে ৩৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

এছাড়া, নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগমের নামে থাকা ১১৬ শতাংশ জমি জব্দ এবং তার ২৫টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবের মোট স্থিতি ৮১ লাখ ৬৫ হাজার ৯৩৭ টাকা।

দুদকের আবেদনে বলা হয়, দায়িত্ব পালনের সময় নুরুজ্জামান আহমেদ ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জন করেছেন এবং সেগুলো গোপনে রূপান্তর বা স্থানান্তর করেছেন। এসব অপরাধের প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ১৩ ফেব্রুয়ারি আদালত নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

কমেন্ট বক্স
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন