ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ফের পদ্মা সেতুতে দুর্নীতির অনুসন্ধান, নতুন তথ্য দুদকের হাতে

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:৩৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:৩৪:১৯ অপরাহ্ন
ফের পদ্মা সেতুতে দুর্নীতির অনুসন্ধান, নতুন তথ্য দুদকের হাতে
পদ্মা সেতু দুর্নীতি মামলার পুনঃঅনুসন্ধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে কী ভূমিকা পালন করেছেন—তা-সংক্রান্ত উপাত্ত এখন তাদের হাতে রয়েছে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে মামলাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা হয় একটি উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি।

উল্লেখ্য, ২০১২ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে টানাপড়েনের মধ্যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে ৭ জনকে আসামি করে মামলা করে দুদক। ওই মামলায় গ্রেপ্তার হন তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।

তবে পরে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই মামলাটি বন্ধ করে দেয় তৎকালীন দুদক কমিশন, যার নেতৃত্বে ছিলেন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চপ্পু।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে আবারও অনুসন্ধানে নামে দুদক।

কমিশন সূত্রে জানা গেছে, চলমান অনুসন্ধানের ভিত্তিতে অপরাধের প্রমাণ মিললে আবারও মামলাটি সচল করা হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা