ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

৫ লাখ কর্মভিসা দেবে ইতালি, পাবেন যারা

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৩:৫৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৩:৫৭:১১ অপরাহ্ন
৫ লাখ কর্মভিসা দেবে ইতালি, পাবেন যারা
ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে প্রায় পাঁচ লাখ কর্মভিসা দিতে যাচ্ছে ইতালি। দেশটির শ্রমবাজারে শ্রমিক সংকট দূর করা এবং বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩০ জুন) ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে মোট চার লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে বৈধপথে ইতালিতে কর্মভিসা দেওয়া হবে। এর মধ্যে কেবল আগামী বছরেই দেওয়া হবে এক লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা।

এটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের দ্বিতীয় বড় কর্মভিসা উদ্যোগ। এর আগেও ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে সাড়ে চার লাখের বেশি পারমিট ইস্যুর পরিকল্পনার কথা জানিয়েছিল তার সরকার।

নতুন এই সিদ্ধান্তের পাশাপাশি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আগের মতোই কঠোর অবস্থানে রয়েছেন মেলোনি। তিনি দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত এবং ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থার কার্যক্রম সীমিত করার উদ্যোগ নিয়েছেন।

মন্ত্রিসভার বিবৃতিতে আরও জানানো হয়, ‘শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিদের চাহিদা এবং পূর্ববর্তী বছরগুলোর প্রকৃত আবেদন বিশ্লেষণ করে এই কোটা নির্ধারণ করা হয়েছে; যাতে তা বাস্তবসম্মত হয় এবং ব্যবসায়িক চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

সরকারের এই পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছে ইতালির কৃষি-পেশাজীবীদের সংগঠন কোলদিরেত্তি। তারা জানিয়েছে, এটি মাঠ পর্যায়ে শ্রমিকের সহজলভ্যতা ও জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা