ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৫:৫২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৫:৫২:৫৫ অপরাহ্ন
যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে
ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার অন্যতম প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত পোল্যান্ডের রঝেশোভ-ইয়াসিয়াঙ্কা বিমানবন্দর রক্ষায় এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে নরওয়ে। রোববার (৩০ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

বলা হয়েছে, চলতি বছরের শরৎকালেই এসব যুদ্ধবিমান পোল্যান্ডে মোতায়েন করা হবে। লক্ষ্য—ইউক্রেন সীমান্তের কাছে থাকা এই কৌশলগত বিমানবন্দর সুরক্ষিত রাখা এবং পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষা জোরদার করা।

নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রী তোরে সান্ডভিক বলেন, ‌“এটি একটি গুরুত্বপূর্ণ অবদান। আমরা নিশ্চিত করছি—ইউক্রেনের সহায়তা যেন ঠিকমতো পৌঁছে, যাতে তারা তাদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে পারে।”

রাশিয়ার চলমান আক্রমণ ও প্রতি রাতে রেকর্ডসংখ্যক ড্রোন হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন বিশ্লেষকরা।

রঝেশোভ বিমানবন্দর ইউক্রেন সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ইউক্রেনে পাঠানো প্রায় ৯০ শতাংশ পশ্চিমা সামরিক সহায়তা এই বিমানবন্দর দিয়েই সরবরাহ করা হয়। এছাড়া, ইউক্রেনে বিদেশি রাষ্ট্রপ্রধানদের যাতায়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে জার্মানি এ বিমানবন্দর রক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রতিশ্রুতি দেয়। নরওয়ের এ পদক্ষেপ ন্যাটোর আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল