ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ইতালিতে নিহত ২

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৬:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৬:১৭:৪১ অপরাহ্ন
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ইতালিতে নিহত ২
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর ফলে জনস্বাস্থ্য ও দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতালিতে ইতোমধ্যে দুজনের মৃত্যু ঘটেছে। ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর বিবিসির।

আজ মঙ্গলবার (১ জুলাই) ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। প্যারিসসহ ১৬টি বিভাগে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, যা সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা নির্দেশ করে। প্যারিসে আইফেল টাওয়ার সারা দিন বন্ধ রাখা হয়েছে। দূষণ সৃষ্টিকারী যান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ ব্যক্তিরাও এই তীব্র তাপমাত্রায় বিপদের সম্মুখীন হতে পারেন।

গতকাল সোমবার স্পেনের বার্সেলোনায় জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। সেভিলসহ দক্ষিণাঞ্চলের শহরগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। গত সপ্তাহান্তে পর্তুগাল ও স্পেনে যথাক্রমে ৪৬.৬ ও ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা জুনের জাতীয় রেকর্ড ভেঙেছে। আগামী কয়েক দিনে বলকান, ইতালি ও গ্রিসে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তুরস্কের পশ্চিমাঞ্চল দাবানলে এখনও পুড়ে যাচ্ছে। দাবানলে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাস দাবানলকে আরও ছড়িয়ে দিতে সাহায্য করছে।

ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গে স্বাভাবিক মৌসুমি গড় তাপমাত্রার থেকে ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপ অনুভূত হবে। ব্রাসেলস, পশ্চিম জার্মানি ও ক্রোয়েশিয়ার কিছু অংশে আজ রেড সতর্কতা জারি রয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের তাপপ্রবাহগুলো আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার