ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

পুত্রবধূকে সিনেট নির্বাচনের প্রার্থী করেছেন ট্রাম্প

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০১:৫০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:২৮:৫১ অপরাহ্ন
পুত্রবধূকে সিনেট নির্বাচনের প্রার্থী করেছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট নির্বাচনে নিজের পুত্রবধূ লারা ট্রাম্পকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘লারা নর্থ ক্যারোলাইনায় জন্মেছে, বেড়ে উঠেছে, যদিও পরে ফ্লোরিডায় স্থায়ী হয়েছে তার পরিবার। সে খুব চমৎকার একজন মানুষ, আমি সবসময়ই চাইতাম যে সে পার্লামেন্টে নির্বাচনে প্রার্থিতা করুক। এখন সে নর্থ ক্যারোলাইনায় বসবাস করে না, কিন্তু মানসিকভাবে সে সবসময় নর্থ ক্যারোলাইনার বাসিন্দা।’

২০২৬ সালের মধ্যবর্তী সিনেট নির্বাচনে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লারা। অঙ্গরাজ্যটির রাজনীতিতে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়।

মঙ্গলবার ট্রাম্পের প্রস্তাবিত কর সংস্কার ও অভিবাসন সংক্রান্ত বিল সিনেটে পাস হয়, যেখানে ধনীদের জন্য কর ছাড় এবং দরিদ্রদের স্বাস্থ্যবিমার বাজেট কাটছাঁটের প্রস্তাব ছিল। তবে নর্থ ক্যারোলাইনার বর্তমান সিনেটর থম টিলিস বিলটির বিপক্ষে ভোট দেন, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। সেই কারণে তিনি টিলিসের পরিবর্তে নিজের পুত্রবধূ লারাকে মনোনয়ন দিয়েছেন বলে জানা গেছে।

লারা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাসকারী এই দম্পতি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো-চেয়ার হিসেবে লারার সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি ফক্স নিউজে ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে যুক্ত রয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি