ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মুরাদনগরের ঘটনায় জড়িতদের বিচার চাইলেন সাবেক এমপি কায়কোবাদ

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:০২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:০২:৪৬ অপরাহ্ন
মুরাদনগরের ঘটনায় জড়িতদের বিচার চাইলেন সাবেক এমপি কায়কোবাদ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু নারীর সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সমবেদনা জানাতে সরেজমিন পরিদর্শনে যান সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মঙ্গলবার (১ জুলাই) তিনি ঘটনাস্থল পাচকিত্তা বাহারচরে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, “আমি যেমন মুরাদনগরের সন্তান, আপনারাও এই মাটিরই সন্তান। এখানে যেমন আমার অধিকার আছে, তেমন আপনাদেরও অধিকার আছে। ধর্মের ভিত্তিতে কাউকে হেনস্তা করার সুযোগ নেই।”

তিনি অভিযোগ করেন, “ঘটনাটির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ ও এনসিপি ষড়যন্ত্র করে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত আসামি ছিল আওয়ামী লীগের কর্মী, অথচ ভিন্ন পথে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

কায়কোবাদ আরও বলেন, “পুলিশ ও শিশু উপদেষ্টা ষড়যন্ত্র করে ভুক্তভোগীদের আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। তারা কি চায়? বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। কুমিল্লার নতুন এসপি যোগদানের পর থেকেই পুলিশ দিয়ে বিএনপির বিরুদ্ধে কাজ শুরু হয়েছে।”

তিনি দাবি করেন, “মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীরা সবসময় আমার পাশে ছিল। আমার বিরুদ্ধে মামলা হলে তারাও মানববন্ধন করেছে। আমাদের এই সম্পর্ক নষ্ট করতেই একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে।”

বিদায় বেলায় সাবেক এই মন্ত্রী বলেন, “২৬ জুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। কেউ যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করতে হবে। নারীদের সম্মান করতে হবে। সকল অন্যায়-অনাচার থেকে দূরে থাকতে হবে। আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, সবার সহযোগিতা প্রয়োজন।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে