ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি: তৌসিফ

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:১৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:১৩:১৯ অপরাহ্ন
আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি: তৌসিফ
ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব এবার বড় পর্দায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। র‍্যাম্প মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করা এই অভিনেতা নাটকে নিজের অভিনয় দক্ষতায় দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় নাটক।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তৌসিফ বলেন, ‘আমি সামনে ছবি করতে চাই, বড় কাজ করতে হলে নিজেকে আসতে আসতে তৈরি করতে হবে। যেটা দেখলাম যে আসলে বড় কাজ কীভাবে অনুশীলনে আনবো, সেটার জন্য একটা কাজের পেছনে অনেক দিন সময় দিতে পারলে কাজগুলো অন্যরকম হয়।’

অভিনয়ে সময় বিনিয়োগ বাড়ানো প্রসঙ্গে তিনি জানান, ‘এবার একেকটা নাটকের পেছনে আমার ১৩ থেকে ১৪ দিন সময় লেগেছে। আমার এভারেজ নাটক ৭ থেকে ১০ দিন সময় লাগে।’

নাটকের বাজেট নিয়েও কথা বলেন এই অভিনেতা। তার ভাষায়, ‘আমি আমার কাজের ক্ষেত্রে পরিবর্তনটা আনার চেষ্টা করছি যে একেকটা কাজে অনেক বেশি দিন দিচ্ছি, অনেক শুটিং করতে পারছি, অনেক বেশি ডিটেইল নিয়ে আসতে পারছি। বড়াই করে বলতেই পারি, আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি।’

প্রসঙ্গত, ২০১৩ সালে রাজিব পরিচালিত ও এয়ারটেল পরিবেশিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তৌসিফের। এরপর থেকে একে একে বহু নাটকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী