ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

১৯ বছর পর আবারও পর্দায় আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:১৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:১৬:২৫ অপরাহ্ন
১৯ বছর পর আবারও পর্দায় আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’
স্টাইল, ক্ষমতা আর কড়া ব্যক্তিত্বে মোড়া এক আইকনিক সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালের ৩০ জুন। কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমাতে মেরিল স্ট্রিপের অবিস্মরণীয় অভিনয় যেমন দর্শকের মন জয় করেছিল, তেমনি নজর কেড়েছিলেন তরুণ দুই অভিনেত্রী এমিলি ব্লান্ট ও অ্যান হ্যাথাওয়ে। ছবিটির জন্য মেরিল স্ট্রিপ পেয়েছিলেন অস্কার মনোনয়ন, আর দর্শক পেয়েছিল এক অনন্য নারী নেতৃত্বের গল্প।

ঠিক ১৯ বছর পর এলো সেই সিনেমার সিক্যুয়েলের সুখবর। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর শুটিং শুরু হচ্ছে এ সপ্তাহেই। এই ঘোষণা এসেছে ডিজনি স্টুডিওসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) একজোড়া হাই-হিলের ছবি পোস্ট করে জানানো হয়, শিগগিরই শুরু হচ্ছে শুটিং।

প্রথম কিস্তির মতো এবারও ফিরছেন সেই আইকনিক নারী ত্রয়ী—মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও অ্যান হ্যাথাওয়ে। পাশাপাশি থাকছেন স্ট্যানলি টুসি। নতুন করে অভিনেতা কেনেথ ব্রানাগ যোগ দিচ্ছেন এই কাস্টে। তিনি মিরান্ডা প্রিস্টলির (মেরিল স্ট্রিপ) স্বামীর চরিত্রে পর্দায় আসবেন।

খবরটি সামনে আসতেই উচ্ছ্বসিত ভক্তরা। প্রথম ছবির মতো দ্বিতীয় কিস্তিও যে স্টাইল আর নাটকীয়তায় ভরপুর হবে, সে ব্যাপারে আশাবাদী হলিউডপাড়া।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ