ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ান এয়ারলাইন কোয়ান্টাসে সাইবার হ্যাক, ৬০ লাখ গ্রাহকের ডেটা চুরির শঙ্কা

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৩:০২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৩:০২:৩৯ অপরাহ্ন
অস্ট্রেলিয়ান এয়ারলাইন কোয়ান্টাসে সাইবার হ্যাক, ৬০ লাখ গ্রাহকের ডেটা চুরির শঙ্কা
অস্ট্রেলিয়ান এয়ারলাইন কোয়ান্টাস সাইবার হামলার শিকার হয়েছে। সোমবার (৩০ জুন) প্রতিষ্ঠানটির একটি কাস্টমার সার্ভিস প্ল্যাটফর্মে হ্যাকাররা প্রবেশ করে।

বুধবার (২ জুলাই) এক বিবৃতিতে কোয়ান্টাস জানায়, থার্ড-পার্টি পরিচালিত ওই প্ল্যাটফর্ম থেকে প্রায় ৬০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। এই তথ্যের মধ্যে রয়েছে—নাম, ইমেইল, ফোন নম্বর, জন্মতারিখ এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নম্বর।

তবে আশার কথা, প্ল্যাটফর্মটিতে কোনো গ্রাহকের ক্রেডিট কার্ড, আর্থিক তথ্য বা পাসপোর্টের তথ্য ছিল না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘অস্বাভাবিক কার্যকলাপ’ শনাক্তের পরপরই কোয়ান্টাস দ্রুত পদক্ষেপ নিয়ে প্ল্যাটফর্মটি সুরক্ষিত করেছে বলে জানায়। বর্তমানে তাদের সমস্ত সিস্টেম নিরাপদ এবং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে।

তবে ঠিক কতটুকু তথ্য চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। কোয়ান্টাস এটিকে ‘উল্লেখযোগ্য’ বলে উল্লেখ করেছে।

গ্রাহকদের সহায়তা দিতে কোয়ান্টাস কাজ করছে এবং অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার, ফেডারেল পুলিশ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহযোগিতায় তদন্ত পরিচালনা করছে।

বিবৃতিতে কোয়ান্টাস সিইও ভানেসা হাডসন বলেন, “আমরা বুঝতে পারছি, এটি আমাদের গ্রাহকদের জন্য উদ্বেগের কারণ। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজ থেকেই আমরা গ্রাহকদের সাথে যোগাযোগ শুরু করেছি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করব।”

এই ঘটনার পর কোয়ান্টাসের শেয়ার ৩.৫ শতাংশ কমে গেছে, যেখানে বাজারের গড় প্রবৃদ্ধি ছিল ০.৪ শতাংশ।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার