ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

আদালত অবমাননা : শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৩:০৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৩:০৯:১০ অপরাহ্ন
আদালত অবমাননা : শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দণ্ডিত হলেন শেখ হাসিনা। আজ (বুধবার) ট্রাইব্যুনাল আইনে বিচার প্রক্রিয়া ব্যাহত করা, মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দেওয়া হয়েছে দুই মাসের কারাদণ্ড।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহিতুল হক চৌধুরী ও বিচারপতি শফিউল আলম মাহমুদ।

রায়ে বলা হয়, তারা আদালতে আত্মসমর্পণের পর অথবা গ্রেপ্তার হওয়ার দিন থেকেই সাজা কার্যকর হবে। উল্লেখযোগ্যভাবে, দেশের পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এটিই প্রথম সাজার রায় এবং শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া প্রথম আদালতের রায়।

শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন আমির হোসেন। অ্যামিকাস কিউরি হিসেবে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহা।

এর আগে, ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এমন একটি অডিও বক্তব্যকে কেন্দ্র করে শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। তারা ২৫ মে ও পরে ধার্যকৃত তারিখে আদালতে হাজির না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ৩ জুলাই হাজিরার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। নির্দেশ অমান্য করায় এই রায় ঘোষণা করা হয়।

ট্রাইব্যুনালের বিচারকগণ বলেছেন, আদালতের সম্মান রক্ষা ও বিচার কার্যক্রমের পবিত্রতা বজায় রাখতে এই সাজা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন