ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষককে কিনে নিলো আর্সেনাল

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৩:১৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৩:১৫:২৮ অপরাহ্ন
বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষককে কিনে নিলো আর্সেনাল
তিন বছরের চুক্তিতে চেলসি থেকে গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে দলে নিয়েছে আর্সেনাল। বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবেই তার পরিচিতি। যদিও এবার নয়, ২০১৮ সালে অ্যাথলেটিক বিলবাও থেকে ৭ কোটি ১০ লাখ পাউন্ডে চেলসিতে নাম লেখানোর সময় এই রেকর্ড গড়েন কেপা। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ন। আর্সেনাল এবার তাকে কিনেছে মাত্র ৫ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৪ কোটি টাকা।

ইএসপিএনের বরাতে জানা গেছে, ৩০ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষককে মূলত বর্তমান প্রথম পছন্দ ডেভিড রায়ার ব্যাকআপ হিসেবেই দলে নিয়েছেন কোচ মিকেল আর্তেতা। এর আগের দুই মৌসুম কেপা চেলসি থেকে ধারে রিয়াল মাদ্রিদ ও বোর্নমাউথে খেলেছেন। এবার ‘গানারদের’ সঙ্গে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হলেন তিনি।

আর্সেনালের আসল লক্ষ্য ছিল ইস্পানিওলের হুয়ান গার্সিয়াকে দলে নেওয়া। কিন্তু সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়ে ২৪ বছর বয়সী এই গোলরক্ষককে দলে নেয় বার্সেলোনা।

কেপাকে নিয়ে উচ্ছ্বসিত আর্তেতা বলেন, “কেপা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে দেখে খুব খুশি। সাম্প্রতিক মৌসুমগুলোতে তাকে বেশ কয়েকবার কাছ থেকে দেখেছি। সে অভিজ্ঞ, জয়ের ক্ষুধা আছে, কঠোর পরিশ্রম করে এবং দলের লেভেল বাড়িয়ে তুলবে। তার সঙ্গে ভবিষ্যতের যাত্রা নিয়ে আমরা রোমাঞ্চিত।”

চেলসিতে সাত বছরের চুক্তিতে যোগ দিলেও কেপা খেলেছেন পাঁচ মৌসুমে, ম্যাচ খেলেছেন মোট ১৬৩টি। এর মধ্যে জিতেছেন ইউরোপা লিগ (২০১৯), চ্যাম্পিয়ন্স লিগ (২০২১), ক্লাব বিশ্বকাপ (২০২২)। ২০২৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা।

বোর্নমাউথের হয়ে গত মৌসুমে ৩৫টি ম্যাচে মাঠে নেমে ৯টি ক্লিনশিট রাখেন কেপা। দলটিও ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমে ষষ্ঠ সেরা ডিফেন্সিভ পারফরম্যান্স দেখায়। আর্সেনালে কেপা পরবেন ১৩ নম্বর জার্সি। তার লক্ষ্য থাকবে ডেভিড রায়ার উপযুক্ত বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি