ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
জামায়াত-গণঅধিকার পরিষদ মতবিনিময়

পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারকে চাপে রাখায় ঐকমত্য

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৪:২২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:২২:৪৮ অপরাহ্ন
পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারকে চাপে রাখায় ঐকমত্য
জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় উভয় দল নির্বাচন পদ্ধতি পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) অনুযায়ী করার জন্য সরকারকে চাপ দেয়ার পাশাপাশি নির্বাচনী জোট গঠন ও জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

সভা শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আশা করা যাচ্ছে উভয় দল জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করবে। তিনি জানান, ঐকমত্য কমিশনের কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি উভয় দল জানিয়েছে।

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর থাকায় জনগণ নানা সমস্যায় ভোগছে এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানানো হয়েছে। যদি এসব দাবি পূরণ না হয়, তাহলে সব ঐক্যবদ্ধ দল সরকারের ওপর চাপ তৈরি করে দাবি আদায়ে উদ্যোগ নেবে।

এক প্রশ্নের জবাবে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ ইসলামী দলসহ ফ্যাসিবাদবিরোধী অন্য দল নিয়ে নির্বাচনী জোট গঠনের বিষয়ে একমত হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর সংক্ষিপ্ত বক্তব্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নূরুল হক নূর, মুখপাত্র ফারুক হাসান, এবং উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস