ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিলেও মালিকানা দিচ্ছি না

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৪:৩৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:৩৪:৪৯ অপরাহ্ন
বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিলেও মালিকানা দিচ্ছি না
চট্টগ্রাম বন্দরের পরিচালনায় বিদেশি কোম্পানির যুক্ত হওয়া নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর করতে পরিষ্কার বক্তব্য দিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দরের মালিকানা বাংলাদেশের কাছেই থাকবে, কেবল অপারেশন বা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বিদেশি অপারেটরকে।

বুধবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, “আমরা মালিকানা দিচ্ছি না, এটা পরিষ্কার করে বলা প্রয়োজন। নিরাপত্তার দিকটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যাকেই দায়িত্ব দেই না কেন, মালিকানা আমাদের কাছেই থাকবে।”

তিনি জানান, ডিপিওয়ার্ল্ড (দুবাইপোর্ট ওয়ার্ল্ড)–এর মতো বিশ্বমানের অপারেটর আসলে চট্টগ্রাম বন্দরে আধুনিক বড় জাহাজ আসবে, নতুন রুট চালু হবে, ফলে দক্ষতা বাড়বে ও কন্টেইনার খরচ কমবে।

চেয়ারম্যান বলেন, “এখন আমরা প্রতিদিন ৩ থেকে ৫ হাজার কন্টেইনার হ্যান্ডেল করি। ডিপিওয়ার্ল্ড দায়িত্ব নিলে সেটি ৬ হাজার ছাড়িয়ে যাবে। ১৫ থেকে ২০ শতাংশ কার্যক্ষমতা বাড়বে।”

তিনি জানান, আগামী ছয় মাস নৌবাহিনী (নেভি) বন্দর পরিচালনার দায়িত্বে থাকবে। এর পরের ধাপে সরকার ও ডিপিওয়ার্ল্ডের মধ্যে জি-টু-জি (G2G) চুক্তির আওতায় আলোচনা চলবে এবং নেগোসিয়েশনের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।

বন্দরের আয়ে ইতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, “আমরা সাইনিং মানি হিসেবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পেতে পারি। যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে আমাদের কনটেইনার পরিবহন ব্যয় এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি। ডিপিওয়ার্ল্ড এলে সেটি ওয়ান-থার্ডে নামিয়ে আনতে পারব।”

সার্বিকভাবে, মালিকানা বাংলাদেশ সরকারের অধীনে রেখে বিদেশি পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও আয় বাড়ানোর পরিকল্পনাই সামনে রেখেছে সরকার, এমনটাই স্পষ্ট করলেন বন্দর চেয়ারম্যান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা