ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

একইদিনে সংসার ভাঙার খবর দিলেন দুই অভিনেত্রী

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৪:৪৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:৪৪:০৬ অপরাহ্ন
একইদিনে সংসার ভাঙার খবর দিলেন দুই অভিনেত্রী
ওপার বাংলার বিনোদন দুনিয়ায় বিচ্ছেদের খবর নতুন নয়, তবে একই দিনে দুই জনপ্রিয় অভিনেত্রীর সংসার ভাঙার খবর যেন নতুন করে নাড়া দিয়েছে ভক্তদের হৃদয়কে। সুস্মিতা রায় ও দীপ্সিতা মিত্র—দুজনেরই সম্পর্কে ছেদ ঘটেছে, আর সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে তা নিয়ে তীব্র আলোচনা, নানা মতামত ও আবেগঘন প্রতিক্রিয়া।

সকালে প্রথমে আসে সুস্মিতা রায় ও তার স্বামী সব্যসাচীর বিচ্ছেদের খবর। অভিনেত্রীর জন্মদিনে সব্যসাচী একটি ছবি পোস্ট করে লেখেন, “এটাই শেষ জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমরা আলাদা হচ্ছি।” সেই পোস্ট শেয়ার করেন সুস্মিতাও। লিখেছেন, “এই সময়টায় যারা পাশে থাকবেন, তাদের প্রতি কৃতজ্ঞ।” উল্লেখ্য, তারা একবার আলাদা হলেও পরে আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এবার তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সম্পর্কের সত্যিই ইতি টানছেন।

অন্যদিকে, অভিনেত্রী দীপ্সিতা মিত্র ইনস্টাগ্রাম পোস্টে জানান, অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক শেষ। ‘আলো ছায়া’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেম, আর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে। তিন বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে গেল। তবে বিচ্ছেদের পেছনের কারণ কেউই প্রকাশ করেননি। দুজনেই বলেছেন, “এটি আমাদের যৌথ সিদ্ধান্ত।”

ভক্তরা এমন খবরে হতাশ। অনেকে প্রশ্ন তুলছেন, “ভাঙা ফ্রেমটাকে কি আর একবার জোড়া লাগানো যায় না?”

তবে এই সম্পর্কগুলো পুনর্মিলনের কোনো সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না।

নিশ্চিতভাবেই এ দিনটি টলিপাড়ার জন্য চুপচাপ একটি মনখারাপের দিন হয়ে থাকল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী