ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

'বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে'

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:০৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৫:০৪:১৭ অপরাহ্ন
'বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে'
আসন্ন ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটে পথসভায় তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, “যারা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। ৩ আগস্ট শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।”

কুড়িগ্রামের আঞ্চলিক বৈষম্য তুলে ধরে তিনি বলেন, “এখনো আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকা। অর্থনৈতিকভাবে বঞ্চিত, অবহেলিত। কর্মসংস্থানের সুযোগ নেই। আঞ্চলিক বৈষম্য দূর করে কুড়িগ্রামের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”

চট্টগ্রামের পটিয়া-তে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রসঙ্গে নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা পুলিশের সংস্কার চাই। পুলিশ যেন কারো গায়ে হাত না তোলে। তবে শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না।”

তিনি বলেন, “চট্টগ্রামের পটিয়ায় গণ-অভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশ যে হামলা করেছে, তা অত্যন্ত নিন্দনীয়।”

সভায় কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মোজাহিদকে পাশে থাকার ঘোষণা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “কুড়িগ্রামের মানুষের সেবা ও উন্নয়নের জন্য ড. আতিক মোজাহিদ কাজ করবেন।”

পথসভায় আরও বক্তব্য দেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, ড. আতিক মোজাহিদ এবং কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক