ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের বড় ঘোষণা

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:০৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৫:০৮:২৩ অপরাহ্ন
পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের বড় ঘোষণা
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এবং মেহর নিউজ এজেন্সি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহেই ইরানি পার্লামেন্টে একটি আইন পাস হয়, যাতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এর ফলে আইএইএর সঙ্গে সম্পর্ক স্থগিত রাখা বাধ্যতামূলক হবে সরকারের জন্য।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ইরান ও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ-র মধ্যে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
  • ১৩ জুন: ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।
  • এরপর শুরু হয় ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত।
  • ইরান পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
  • যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে।
  • অবশেষে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাত যুদ্ধবিরতিতে গড়ায়।

এই প্রেক্ষাপটেই আইএইএর সঙ্গে সকল সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয় ইরান, যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল