ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ফিফা বিশ্বকাপ ২০২৬ মঞ্চে বাবা ও ছেলে বাংলাদেশের কাছে হারের পর আইসিসির বড় শাস্তির কবলে পাকিস্তান ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে বিচ্ছেদের কথা জানালেন মৌনী দুই মাসের মধ্যে চালু হচ্ছে প্রবাসী কার্ড ওয়ানডেতে ফেরার প্রস্তাবে যা বললেন মুশফিক প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি করালেন তরুণী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য দেশে হামের চেয়ে প্রতিদিন নিউমোনিয়ায় মৃত্যু বেশি কমলো সোনার দাম বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মারা গেলেন মা কিস্তির চাপে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে গৃহিণীকে হত্যা করে রাজমিস্ত্রি: পিবিআই সাবেক অধিনায়ক মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড অনিয়ন্ত্রিত স্ক্রিন শিশুদের জন্য বড় ক্ষতি ঈদুল আজহা কবে, জানাল আমিরাত দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও ভারি বৃষ্টির আভাস

খুনিদের বিচার না হলে সব থানা পটিয়া হয়ে উঠবে: সারজিস

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:১৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৫:১৮:৫৯ অপরাহ্ন
খুনিদের বিচার না হলে সব থানা পটিয়া হয়ে উঠবে: সারজিস
চট্টগ্রামের পটিয়া থানার সামনে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করার সময় পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রতিক্রিয়া দিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বুধবার (২ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল; খুনিদের খুনের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার, খুনিদের বিচার করতে হবে।”

অন্যদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করে রেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়ে যানজট সৃষ্টি করেছেন। বুধবার সকাল থেকে তারা থানার গেটের সামনে অবস্থান করছেন।

এর আগের দিন, মঙ্গলবার (১ জুলাই) জুলাই দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন শেষে ছাত্রলীগের ওই কর্মীকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে, যার ফলে ১০ জন আহত হন।

কমেন্ট বক্স
মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং