ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:৩১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৫:৩১:০৩ অপরাহ্ন
মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে এক পা দিয়ে রাখল বাংলাদেশ
রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ। কারণও আছে—স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে লাল-সবুজের দল।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন এক প্রকার বাস্তবেই পরিণত করেছে বাংলাদেশ। ১৯৮০ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবার এশিয়া কাপে অংশ নিয়েছিল। এবার সেই কীর্তির ধারেকাছেও যাচ্ছে নারী দল—তাও এশিয়ার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে।

এশিয়ান কাপ বাছাই পর্বে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন খেলবে মূল আসরে। দুই ম্যাচ শেষে সি গ্রুপে শীর্ষে আছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে, যাদের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে। সে ম্যাচে জয় প্রায় নিশ্চিত ধরা হলেও, এমনকি হারলেও বাংলাদেশের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, সমান পয়েন্ট হলেও হেড টু হেড বিবেচনায় বাংলাদেশ এগিয়ে থাকবে।

আজ বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হলে বাংলাদেশের এশিয়ান কাপ খেলা আজই নিশ্চিত হয়ে যাবে। এমনকি বাহরাইন জিতলেও সমস্যা নেই—তাদের মিয়ানমারকে হারাতে হবে পরের ম্যাচে, আর তাতে সমান পয়েন্ট হলেও হেড টু হেডে এগিয়ে থাকবে বাংলাদেশ।

অর্থাৎ সময়ের অপেক্ষা শুধু। ইতিহাস রচনা এখন একরকম আনুষ্ঠানিকতা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু