ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০১:৪৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০১:৪৬:৫৫ অপরাহ্ন
দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের
দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের হস্তক্ষেপের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে ভারত। ধর্মশালায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট করে বলেন, “দালাই লামার উত্তরসূরি কে হবেন, তা একমাত্র তিনিই সিদ্ধান্ত নেবেন। এতে চীনের কোনো ভূমিকা থাকার প্রশ্নই ওঠে না।”

তিনি বলেন, “দালাই লামার অবস্থান শুধু তিব্বতের জন্য নয়, বিশ্বব্যাপী তার অনুসারীদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উত্তরসূরি নির্বাচন একটি ধর্মীয় প্রক্রিয়া, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।”

দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ধর্মশালায় আয়োজিত অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে অংশ নেন কিরেন রিজিজু ও জনতা দল (ইউ)-এর নেতা লাল্লন সিং।

এর আগে দালাই লামার দপ্তর জানিয়েছে, ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর দেওয়া এক ঘোষণায় বলা হয়, ভবিষ্যতে তার উত্তরসূরি নির্বাচন করবে ‘গাদেন ফোডরাং ট্রাস্ট’। এ সিদ্ধান্ত নেবেন প্রতিষ্ঠানটির সদস্যরাই।

অন্যদিকে, চীনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে চীনা আইন ও ঐতিহ্যের অনুসরণ আবশ্যক। তবে ভারতের সাফ জবাব—এই দাবি গ্রহণযোগ্য নয়, এবং বিষয়টি সম্পূর্ণভাবে দালাই লামার ব্যক্তিগত ও ধর্মীয় অধিকার।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার