ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

বিয়ে সেরেছিলেন মাসখানেক আগে, গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোতা'র

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪৬:২০ অপরাহ্ন
বিয়ে সেরেছিলেন মাসখানেক আগে, গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোতা'র
দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। মাত্র মাসখানেক আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন তিনি। এখন সেই বিয়ের ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, আর ভক্তরা ভেঙে পড়েছেন চরম শোক আর disbelief-এ।

স্কাই স্পোর্টস, মার্কা, ও বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, স্পেনের জামোরা প্রদেশে এ–৫২ মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ২৮ বছর বয়সী জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা। স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও স্থানীয় দমকল বিভাগ নিশ্চিত করেছে—গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

জোতার ভাই আন্দ্রেও ছিলেন পেশাদার ফুটবলার। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন তিনি। বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

২০১৪ সালে পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করে, আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, উলভারহ্যাম্পটন হয়ে ২০২০ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পাশাপাশি পর্তুগালের হয়ে জিতেছেন নেশনস লিগের শিরোপাও।

একসঙ্গে দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ ফুটবলবিশ্ব। যিনি কেবল ফুটবলে নন, পরিবারেও সদ্য এক নতুন অধ্যায় শুরু করেছিলেন, সেই জোতার চলে যাওয়া—অসহনীয় ও অপূরণীয় ক্ষতি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী