ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো সৌদিতে

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৫৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৫৩:৪৭ অপরাহ্ন
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো সৌদিতে
যুক্তরাষ্ট্র নির্মিত ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা থাড সিস্টেম প্রথমবারের মতো মোতায়েন করেছে সৌদি আরব। বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থাগুলোর একটি হিসেবে পরিচিত থাড-এর এই মোতায়েন নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের ও আরবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশরাক আল-আওসাত, যার বরাতে দ্য জেরুসালেম পোস্ট প্রতিবেদন প্রকাশ করেছে।

থাড সিস্টেম স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম। এটি এমন একটি প্রতিরক্ষা প্রযুক্তি, যা বায়ুমণ্ডলের ভেতর ও বাইরের লক্ষ্যবস্তুতেও প্রতিরোধ গড়ে তুলতে পারে—এই দিক থেকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র সিস্টেম।

জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনী গবেষণা কেন্দ্রে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে নিউজউইক এক প্রতিবেদনে জানিয়েছে, থাড সিস্টেম ইসরায়েলের কাছে থাকা সত্ত্বেও ইরান ও ইয়েমেনের দিক থেকে ছোড়া প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ঠেকাতে তা বারবার ব্যর্থ হয়েছে। এমনকি, এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী থাড ক্ষেপণাস্ত্রের যে রিজার্ভ রয়েছে, তার প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে বলেও উল্লেখ করেছে নিউজউইক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা