ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
‘হেরা ফেরি ৩’

পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা!

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৪১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৪১:৪৬ অপরাহ্ন
পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা!
‘হেরা ফেরি’ মানেই অক্ষয় কুমার, সুনীল শেঠি আর পরেশ রাওয়াল—তিন তারকার চমৎকার রসায়ন। বহু নাটকীয়তা ও অপেক্ষার পর শেষমেশ সেই ত্রয়ীর প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তিতে। এরই মধ্যে পরেশ রাওয়াল নিজেই নিশ্চিত করেছেন, ছবির যাবতীয় জটিলতা কেটে গেছে, এবং তিনি ফিরছেন এই ফ্র্যাঞ্চাইজিতে।

সম্প্রতি এক পডকাস্টে পরেশ রাওয়াল বলেন, “ছবিটা অনেক আগেই আসতে পারত। কিন্তু সবাইকে এক ছন্দে আসতে সময় লেগেছে। এই ছবির সঙ্গে এক ধরনের দায়বদ্ধতা জড়িয়ে আছে, কারণ এটা নিখাদ আনন্দ দেয়।”

এর আগে চিত্রনাট্য ও প্রযোজনাগত মতানৈক্যের কারণে প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এতে ভক্তদের হতাশা ছিল প্রবল। তবে এখন সবকিছু মিটে যাওয়ায় দর্শকেরাও খুশি।

পরেশের ফেরার খবরে উচ্ছ্বসিত সুনীল শেঠিও বলেন, “সব ঠিকঠাক হয়েছে। ছবি মুক্তির পরই বিস্তারিত বলব।” এরপর রসিকতা করে যোগ করেন, “হেরা ফেরি নিয়ে বেশি বললেই কনফিউজড হয়ে যাব!”

তৃতীয় কিস্তিও আগের মতোই হবে নিখাদ পারিবারিক বিনোদনে ভরপুর।

প্রসঙ্গত, পরেশ রাওয়ালকে সম্প্রতি দেখা গেছে ‘দ্য স্টোরি টেলার’-এ, যেখানে তিনি এক বাঙালি গল্পকারের চরিত্রে অভিনয় করেছেন। সামনে রয়েছে আরও একাধিক কাজ—‘নিকিতা রায়’, ‘ভূত বাংলা’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সহ বেশ কিছু প্রজেক্টে তাকে দেখা যাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি