ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৫:৪৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৫:৪৯:৩৪ অপরাহ্ন
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত

ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধরত রুশ নৌবাহিনীর উপপ্রধান ও একটি মেরিন ব্রিগেডের প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার প্রাইমোরি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো।

টেলিগ্রাম চ্যানেলগুলো জানায়, কুরস্কের কোরেনেভো এলাকায় রুশ সামরিক বাহিনীর একটি চৌকিতে ইউক্রেন হামলা চালায়। হামলায় গুদকভসহ প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১০ রুশ সেনা।

গভর্নর কোঝেমিয়াকো বলেন, দায়িত্ব পালনের সময় শত্রুপক্ষের হামলায় গুদকভ নিহত হয়েছেন। তিনি জানান, নৌবাহিনীর উপপ্রধান হয়েও গুদকভ ব্যক্তিগতভাবে সেনাদের দেখতে যেতেন। তার মৃত্যুকে ‘ব্যক্তিগত ক্ষতি’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

ইউক্রেন আগেও কয়েকজন শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাকে টার্গেট করলেও, নৌবাহিনীর উপপ্রধান গুদকভ হচ্ছেন সর্বশেষ নিহত উচ্চপদস্থ কর্মকর্তা। চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে নৌবাহিনীর উপপ্রধান পদে নিয়োগ দেন বলে জানায় ক্রেমলিন।

কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর একটি মেরিন ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছিলেন গুদকভ। ওই ব্রিগেডের নিয়ন্ত্রণে থাকা এলাকায় গত বছরের আগস্টে হঠাৎ হামলা চালিয়ে ইউক্রেন কিছু অংশ দখল করে নেয়। পরে রাশিয়া তা পুনর্দখলের দাবি তোলে।

তবে গুদকভের মৃত্যুর বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা ইউক্রেন সরকার কোনো মন্তব্য করেনি।


কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন