ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৬:১০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৬:১০:১৪ অপরাহ্ন
দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ
নারী ও শিশু নির্যাতন বর্তমানে মহামারির রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শুধু জুন মাসের প্রথম ১০ দিনেই ২৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার জন্য তিনি রাজনীতি, মাদক এবং পর্নোগ্রাফিকে দায়ী করেন।

শারমীন মুরশিদ বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন বন্ধে নতুন আইন প্রণয়নের চিন্তা করছে। বিশেষ করে মাদ্রাসাগুলো, যেগুলো অনেক সময় নজরের বাইরে থাকে, সেখানেও শিশুদের যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ঘটছে। এসব বিষয়েও কঠোর অবস্থান নিচ্ছে সরকার।

তিনি জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সারাবছরব্যাপী কর্মসূচি গ্রহণ করা হবে এবং যেকোনো ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে কুইক রেসপন্স টিম পাঠানো হবে। ইতোমধ্যে মুরাদনগরের একটি ধর্ষণের ঘটনায় ইউএনওকে প্রধান করে টিম গঠন করে কাজ শুরু করা হয়েছে।

উল্লেখ করে বলেন, এখন পর্যন্ত দুই লাখ ৮১ হাজার ৪৪৫টি নারী ও শিশু নির্যাতনের অভিযোগ জমা পড়েছে। তবে মন্ত্রণালয়ের একার পক্ষে সব অভিযোগের সমাধান সম্ভব নয়। তারপরও যেসব অভিযোগ তাৎক্ষণিক ও জনগুরুত্বপূর্ণ, সেগুলোর দ্রুত সমাধান দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শতাধিক নারীকে কাউন্সেলিং ও আইনি সহায়তা দিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ