ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৬:১৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৬:১৪:১৩ অপরাহ্ন
হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সভা থেকে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার সিইও মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে ব্যবসায়ী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দ্য নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যৎ এফ-৪৭ স্টিলথ ফাইটার জেট নিয়ে ওভাল অফিসে বৈঠক চলাকালীন জাকারবার্গ সেখানে প্রবেশ করেন। তবে তখনকার নিরাপত্তা উদ্বেগ ও অনুমতি না থাকায় তাকে অফিসের বাইরে অপেক্ষা করতে বলা হয়।

এনবিসি নিউজের বরাত দিয়ে বলা হয়েছে, গত শীতকালে হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্পের ওভাল অফিসে সামরিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। ঠিক তখনই জাকারবার্গ হঠাৎ করে ভেতরে প্রবেশ করলে, কর্মকর্তারা তাকে বের হয়ে যেতে বলেন।

তবে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য নিউইয়র্ক পোস্টকে বলেন, এই ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে জাকারবার্গ ভেতরে এসে কেবল ‘হ্যালো’ বলেন এবং এরপর অন্য একটি বৈঠকের কারণে তিনি নিজ থেকেই চলে যান।

ঘটনার বিষয়ে জানতে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ