ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

সর্দি-কাশি কমাতে উপকারী ৫ পানীয়

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০১:৩০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০১:৩০:২৮ অপরাহ্ন
সর্দি-কাশি কমাতে উপকারী ৫ পানীয়
বর্ষাকালে ঠাণ্ডা লাগা, হাঁচি-কাশি, জ্বর, মাথাব্যথা, গলাব্যথা যেন নিত্যসঙ্গী হয়ে ওঠেছে অনেকের জন্য। এই সময় শরীর দুর্বল হয়ে পড়ে, মনেও ক্লান্তি জমে। তবে কিছু সহজ ঘরোয়া পানীয় এ সময় উপশম দিতে পারে। বিশেষজ্ঞরাও মনে করেন, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ রুখতে পারে কিছু প্রাকৃতিক উপাদান।


চলুন, জেনে নিই এমনই ৫টি উপকারী পানীয় যা বর্ষায় আপনার সর্দি-কাশির কষ্ট কমাতে পারে।

মধু ও দারচিনির চা

গলা খুসখুসে? সর্দিতে কথা কষ্টকর? তাহলে দারচিনি দিয়ে তৈরি এই পানীয় হতে পারে আরামদায়ক। পানি ফুটিয়ে তাতে দারচিনি দিন। চাইলে সামান্য চা পাতা মেশাতে পারেন।শেষে মধু মিশিয়ে পান করুন। এটি শুধু গলাব্যথা থেকে স্বস্তি দেয় না, কোলেস্টেরল ও রক্তে চিনি নিয়ন্ত্রণেও সহায়ক।

মাচা টি

ওজন কমাতে মাচা টি অনেকেই পান করেন, তবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতেও কার্যকর। মাচা চায়ে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডে।যা সংক্রমণের বিরুদ্ধে লড়তে শরীরকে সাহায্য করে।


গ্রিন টি


বর্ষায় সর্দি-কাশি কমাতে গ্রিন টি এক বিশ্বস্ত সহায়। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, যা শরীরের প্রদাহ কমায়। চাইলে চায়ের সঙ্গে আদাও ফুটিয়ে নিতে পারেন— তাতে উপকার দ্বিগুণ।

ক্যামোমাইল চা

সর্দি-কাশির সঙ্গে ঘুমের সমস্যা? ক্যামোমাইল চা হতে পারে সমাধান।এটি শুধু গলার সমস্যা দূর করে না, মাথাব্যথা ও ঘুমের সমস্যা থেকেও মুক্তি দেয়। বর্ষার রাতে আরামদায়ক ঘুমে সাহায্য করে এই হালকা সুগন্ধী চা।
আদা-তুলসীর চাআদা ও তুলসীর সংমিশ্রণে তৈরি চা প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের মতো কাজ করে। পানিতে আদা ও তুলসীপাতা ফুটিয়ে নিন, চাইলে চা পাতা, লবঙ্গ ও মধুও মিশিয়ে নিতে পারেন। এই পানীয় সর্দি-কাশির হাত থেকে রেহাই দেয়, সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করে।



বর্ষায় সংক্রমণের হাত থেকে বাঁচতে শুধু ওষুধ নয়, প্রয়োজন ঘরোয়া সচেতনতা ও সঠিক খাবারদাবার। এই ধরনের পানীয় প্রতিদিনের রুটিনে রাখলে শরীর থাকবে সতেজ, রোগ প্রতিরোধক্ষমতাও বাড়তে সাহায্য করে।


সূত্র : এই সময়

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা