ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

মধ্যরাতে হলের তালা ভেঙে বেরিয়ে বিক্ষোভে ছাত্রীরা

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২৪:৫৩ পূর্বাহ্ন
মধ্যরাতে হলের তালা ভেঙে বেরিয়ে বিক্ষোভে ছাত্রীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের একদল ছাত্রী হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভে অংশগ্রহণ করেন।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করেন। এ সময় তারা 'ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর', 'হলে হলে রাজনীতি চলবে না, চলবে না' ইত্যাদি স্লোগান দেন।পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত প্রায় আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. নিয়াজ আহমদ বাসভবনের সামনে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।




এ সময় শিক্ষার্থীরা বলেন, আজ ঢাবিতে আবার জুলাই নেমে এসেছে। জুলাইয়ের অঙ্গীকার হলগুলোকে রাজনীতিমুক্ত রাখা। কিন্তু এখন হলগুলোতে গুপ্ত ও সুপ্ত রাজনীতি চলছে। অনতিবিলম্বে আমরা হলে রাজনীতি বন্ধ দেখতে চাই।এর আগে রোকেয়া হলের শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। একই দাবিতে সুফিয়া কামাল হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরাও স্মারকলিপি দিয়েছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং হলের পরিবেশ শান্ত রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।



এর আগে শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই একের পর এক হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং মধ্যরাতে তা প্রতিবাদে রূপ নেয়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী