ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

অ্যাডিডাসের বিরুদ্ধে নকলের অভিযোগ মেক্সিকোর

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৩:৩৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৩:৩৮:৪৫ অপরাহ্ন
অ্যাডিডাসের বিরুদ্ধে নকলের অভিযোগ মেক্সিকোর

নকলের অভিযোগ উঠলো বিশ্বখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাস এর বিরুদ্ধে। মেক্সিকোর ব্যবসায়ীদের দাবি, তাদের ঐতিহ্যবাহী জুতা ‘হুয়ারাচের’ নকশায় তৈরি করা হয়েছে অ্যাডিডাসের নতুন মডেল ‘ওয়াক্সাকা স্লিপ-অন’।

 

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ওয়াক্সাকা স্লিপ-অন’ মডেলের জুতা, যার নকশা করেছেন মার্কিন ডিজাইনার উইলি চাভারিয়া। স্যান্ডেলগুলোতে রয়েছে পাতলা চামড়ার স্ট্র্যাপ, যার সাথে মিল রয়েছে ঐতিহ্যবাহী মেক্সিকান জুতা হুয়ারাচের। পাতলা চামড়ার পরিবর্তে, অ্যাডিডাস জুতাগুলোতে আরও মোটা সোল ব্যবহার করেছে।


 

মেক্সিকোর ওয়াক্সাকার রাজ্যের ব্যবসায়ীদের দাবী, তাদের ঐতিহ্যবাহী হুয়ারাচে জুতার সাথে হুবহু মিলে যায় ডিজাইনটি। অঞ্চলটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকাশক্তি এই জুতা, যা আদিবাসীদের তৈরি হস্তশিল্প।সারা দেশে প্রায় পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল। অ্যাডিডাসের নতুন মডেলকে তাদের জুতার সস্তা কপি বলেও বিদ্রুপ করেন মেক্সিকানরা।


 

হুয়ারাচ জুতা বিক্রেতা সুসানা গার্সিয়া বলেন, এই পণ্যটি হস্তশিল্প। এই স্যান্ডেল তৈরিতে একজন কারিগরের এক সপ্তাহ সময় লাগে। এটা অ্যাডিডাস এর মতো মেশিনে তৈরী নয়। আমাদের কারিগররা শতভাগ আসল চামড়া ব্যবহার করে , যা তাদের পক্ষে সম্ভব না। অ্যাডিডাসের কারণে এই বুননের ঐতিহ্য হারিয়ে যাবে।


 

হুয়ারাশে স্যান্ডেল কারিগর মারিও রুইজ অ্যালেন্ডে বলেন, তারা আমাদের উপহাস করছে, অনুকরণ করছে। কিন্তু কোনো সমাধান নেই। সবার উচিৎ আমাদের শিল্পকে মর্যাদা দেওয়া, যাতে এটি এগিয়ে যেতে পারে।


 

অ্যাডিডাসকে জুতার মডেলটি বাজার থেকে সরিয়ে নিতে বলেছে মেক্সিকো কর্তৃপক্ষ। এই ইস্যুতে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমও। জানিয়েছেন, ইতোমধ্যেই মেক্সিকো কর্তৃপক্ষের সাথে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে আলোচনা করছে অ্যাডিডাস।

সূত্র: এপি, সিএনএন নিউজ।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি