ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন
করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন
যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার অ্যাঙ্কোরেজে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান আলাস্কার অ্যাঙ্কোরেজে অবতরণ করেছে।দুই বিমান থেকে নেমে করমর্দন করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন। দুই নেতা নিজেদের বিমান থেকে লাল গালিচা বিছানো পথ ধরে হেঁটে এসে মাঝপথে মিলিত হন। এর পর তারা হাসিমুখে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। পরে তারা ছবি তোলেন। খবর রয়টার্সের।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী—পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ তাদের সঙ্গে রয়েছেন।



রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে বড় বিক্ষোভ দেখা দিয়েছে আলাস্কায়। বৈঠকস্থল অ্যাঙ্কোরেজের রাস্তায় ট্রাম্পবিরোধী স্লোগান দিয়েছে বাসিন্দারা। যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণের জন্য ট্রাম্পের সমালোচনা করছেন  তারা। এছাড়াও ইউক্রেন ইস্যুতে ভলোদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনায় না রাখায়ও নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা। সেসময় শহরের রাস্তায় প্ল্যাকার্ড, ইউক্রেনের পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায় তাদের। দ্যা ট্যালিগ্রাফ। বিক্ষোভে অংশ নেওয়া প্রবীণ টমাস জানিগলো বলেছেন, ‘আমাদের মিত্রদের সমর্থন করা গুরুত্বপূর্ণ। সভ্য দেশগুলোর সামরিক আগ্রাসনকে পুরস্কৃত করা উচিত নয়। ইউক্রেনের নীল এবং হলুদ রঙের টি-শার্ট এবং জ্যাকেট পরা ৭৫ বছর বয়সি পাম বারবেউ বলেছেন, যেকোনো শান্তি আলোচনায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত করা ‘গুরুত্বপূর্ণ’। 





তিনি বলেন, ‘বিষয়টি ইউক্রেনকে নিয়ে, এটি আমাদের দেশ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেরও নয়। প্রেসিডেন্ট জেলেনস্কির শুরু থেকেই এখানে থাকা উচিত।’আন্দোলনকারী ৬৭ বছর বয়সি ম্যারিলেন ল্যাম্বার্ট বলেছেন- ইউক্রেনের সঙ্গে সংহতি প্রদর্শন করা গুরুত্বপূর্ণ। তিনি তার বক্তব্যে বলেন, ‘একজন যুদ্ধাপরাধীকে ইউক্রেনের কী হবে তা নির্ধারণ করতে দেওয়া ভয়াবহ। পুতিন যদি ইউক্রেনে শান্তি চান তবে তাকে কেবল আক্রমণ বন্ধ করতে হবে। কিন্তু তিনি তা পারবেন না। তিনি শুধু ট্রাম্পকে খুশি করতে পারেন। আমি শান্তির জন্য প্রার্থনা করি কিন্তু আমি মনে করি না যে এই দুজন মধ্যস্থতাকারী হবেন।’ 





মি. লুশচিক, যিনি ছয় বছর বয়সে ইউক্রেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হয়েছিলেন, তিনি বলেন, ‘আমি সবচেয়ে ভালো পরিস্থিতি এটাই আশা করতে পারি তা হলো এক ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি দেওয়া। এটি শান্তির দিকে সত্যিই একটি ভালো পদক্ষেপ হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী